1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

রাজৈরে আগুনে ৩ দোকান ভূষ্মিভুত, আহত-১

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৪৬৬ Time View

আকাশ আহম্মেদ সোহেল:
মাদারীপুরের রাজৈরে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকান ভূষ্মিভুত হয়ে গেছে। একই সঙ্গে আরো দুটি দোকানঘর আংশিক পুড়ে গেছে। বুধবার (৭ জুন) রাত ২টার দিকে উপজেলার টেকেরহাট বন্দরের সোনালী সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় হাবিবুল্লাহ নামে এক দোকানদার আগুনে পুড়ে আহত হয়। তাকে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার সার্ভিস।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে হাবিবুল্লাহ নামে এক দোকানদার আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ অগ্নিকান্ডে আর্মি অদুদ শেখের পার্সের দোকান, শফিকুলের খেলনার দোকান ও হাবিবুল্লাহর দোকান পুড়ে ছাই হয়ে যায়। একই সঙ্গে আরো দুটি দোকান আংশিক পুড়ে যায়। এসময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ ইসমাইল জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। এ অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho