1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া

  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৪৬৬ Time View

শহিদুল ইসলাম শহিদ ঃ
গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া।

বৃহম্পতিবার (৮ জুন) গোপালগঞ্জ পুলিশ সুপারের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভায় তাঁকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। এসময় গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম তাঁকে সন্মাননা স্মারক, সনদ ও নগদ অর্থ পুরষ্কার প্রদান করেন। এসময় মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর মিয়ার অনুপস্থিতিতে থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান তার পুরষ্কার গ্রহণ করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল থানার অফিসার ইনচার্জগণ, পুলিশের অন্যান্য ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া জানান, এপ্রিল /২০২৩ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য পুলিশ সুপার মহোদয় গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের পুরস্কার স্বরুপ ক্রেস্ট , সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন। পুলিশ সুপার কর্তৃক প্রদত্ত এ পুরষ্কারে ভূষিত হওয়ায় আমি আনন্দিত এবং গর্বিত। এ পুরস্কার প্রাপ্তির জন্য তিনি থানার সকল অফিসার ও ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে এ পুরুষ্কার পরবর্তী কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho