1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মাদারীপুরে সোহেল হত্যা মামলা: মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই ভাইকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৫০০ Time View

আকাশ আহম্মেদ সোহেল:
মাদারীপুরের শিবচর উপজেলার জাদুয়ারচর এলাকার চাঞ্চল্যকর সোহেল মল্লিক হত্যা মালমলার মৃত্যুদন্ডপ্রাপ্ত দুইভাইকে নারায়ণগঞ্জে থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ ও র‌্যাব-১১। দীর্ঘ ৯ বছর ধরে পলাতক দুই আসামীকে বৃহস্পতিবার (৮ জুন) সকালে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ উপজেলার সাহেবপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিকেলে এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মুহতাসিম রসুল।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুর শিবচরের জাদুয়ারচর এলাকার মৃত আব্দুল গফুর হাওলাদারের দুই ছেলে মিজানুর রহমান (৪২) ও শাহীন হাওলাদার (৩৮)। এ নিয়ে দন্ডপ্রাপ্ত তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। এছাড়াও আরেক আসামী মৃত আব্দুল গফুর হাওলাদারের ছেলে খালেক হাওলাদার (৩৫) এখনো পলাতক আছে।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মুহতাসিম রসুল জানান, সম্পত্তি নিয়ে দ্বন্দের জেরে ২০১৩ সালের ৮ আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলার জাদুয়ারচরের সিদ্দিক মল্লিকের ছেলে সোহেল মল্লিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় অপরাধীরা। এই ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে শিবচর থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৮ সালের ১৪ মে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফ উদ্দিন আহম্মদ ৪ জনকে মৃত্যুদন্ড দেন। মামলায় গ্রেফতারের পর জামিন নিয়ে পলাতক ছিল আসামীরা। পরে র‌্যাবের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় মিজানুর রহমান ও শাহীন হাওলাদারকে।
এর আগে গত ১৪ মে মামলার অপর আসামী বেলায়েত খাঁয়ের ছেলে আলআমিন খাঁকে (২৭) রাজধানী ঢাকার যাত্রবাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। এখনো পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আরেক আসামী খালেক হাওলাদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho