1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

বঙ্গবন্ধুর সমাধিতে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্ রাহিমের শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৪১০ Time View

কে এম সাইফুর রহমান,
গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্ রাহিম।

শনিবার (১০ জুন) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি ভ্যান এনগুয়েন বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সফরসঙ্গী হিসেবে এসময় স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ডা. মো. সারোয়ার বারী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সরোয়ার হোসেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মাসুম পাটোয়ারী।

গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলাম, গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, সাবেক পৌর মেয়র ইলিয়াছ হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর তারা বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এরপর সচিব মুহম্মদ ইব্ রাহিম
গোপালগঞ্জ জেলায় চলমান “প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইইউপিসিপি)” শীর্ষক প্রকল্প সহ স্থানীয় সরকার বিভাগের আওতায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও তিনি গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন -কাউন্সিলর ও পৌর কর্মকর্তাদের সাথে চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মত বিনিময় করেন। ‌

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho