1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দার সাহেবকে কোরবানীতে বিক্রি করবেন জোসনা বেগম

  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৪৭০ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

নগরকান্দার সাহেবকে কোরবানীতে বিক্রি করবেন জানিয়েছেন সাহেবের লালন পালনকারী জোসনা বেগম।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামের শাহালম মাতুব্বরের স্ত্রী জোসনা বেগম তিন বছর ধরে লালন পালন করে আসছে সাহেবকে।

অস্ট্রেলিয়া জাতের ফ্রিজিয়ান এই সাহেব বর্তমানে ১১ মন ওজনে অবস্থান করছে। সম্পুর্ন সুস্থ সবল এই নগরকান্দার সাহেবকে আসন্ন কোরবানীর ঈদ উপলক্ষে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে জোসনা বেগম।

১১ মন ওজনের নগরকান্দার সাহেবের মূল্য চাওয়া হচ্ছে চার লাখ টাকা। জোসনা বেগম জানান কোন খদ্দের যদি বাড়ীতে আসেন সেই ক্ষেত্রে তার সম্মান রেখে কিছু কম বেশি করা হবে সাহেবের দাম।

এর আগে সালথা উপজেলার হরেরকান্দী গ্রামে ফরিদপুরের ডন খ্যাত ৪১ মন ওজনের একটি গরুর দাম হাকানো হয়েছে ২৫ লাখ টাকা।

সেই হারে নগরকান্দার সাহেবে দাম অনেক কমই চাওয়া হচ্ছে।
সম্পুর্ণ দেশীয় খাবার খাইয়ে তাজামোটা করা হয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ সাইফুল ইসলাম বলেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর নিয়মিত জোসনা বেগমের খামারে থাকা ১০ টি গরু তদারকি করে আসছে।

কোন রোগবালাই ছাড়া সুস্থসবল রয়েছে নগরকান্দার সাহেব।  ০১৭৮৮৯১৯১১১ নম্বরে যোগাযো করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho