1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

গোপালগঞ্জে তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৪২৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে এপিএ চুক্তির আওতায় তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডীন এবং আইন বিভাগের সভাপতি ড. রাজীউর রহমান উক্ত বিষয়াদির আলোকে মূল্যবান আলোকপাত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমান উপদেষ্টা শেখ মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho