1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রীর অনুদানের চেক সাংবাদিকদের মাঝে তুলে দিলেন গোপালগঞ্জ ডিসি কাজী মাহবুবুল আলম

  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৫০৪ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

প্রধানমন্ত্রী শেখ হাাসিনার উদ্যোগে করোনাকালীন (৩য় পর্যায়ের) অনুদানের (১০ হাজার টাকা) চেক গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্যদের মাঝে বিতরণ করলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

আজ মঙ্গলবার (১৩ জুন) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় চেক বিতরণের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহসিন উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ পর্যায়ে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর ৩২ জন সদস্যের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho