1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

রাজৈরে যৌতুক ও নির্যাতনের চাপে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৪৬৬ Time View

আকাশ আহম্মেদ সোহেল:
মাদারীপুরের রাজৈরে যৌতুকের টাকার জন্য চাপ, লেখাপড়ায় বাধা ও স্বামীর পরিবারের নির্যাতন সইতে না পেরে বর্নী বাড়ৈ(২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার (১৪ জুন) সকালে বাবার বাড়ি উপজেলার খালিয়া ইউনিয়নের পলিতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বর্নী একই গ্রামের মৃত চিন্ময় বাড়ৈর মেয়ে। তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় স্বামী পার্থ চক্রবর্তীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার বৌলগ্রামের শেখর চক্রবর্তীর ছেলে পার্থ চক্রবর্তীর(২৫) সাথে বর্নীর প্রায় দুই বছর পূর্বে প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর থেকেই এক লক্ষ টাকা যৌতুকের জন্য চাপ, লেখাপড়ায় বাধা ও স্বামীর পরিবারের বিভিন্ন সময় নির্যাতন সইতে না পেরে গত এক মাস পূর্বে বাবার বাড়ি পলিতা গ্রামে চলে আসেন। গত রোববার ও সোমবার সকালে কয়েক দফা বর্নীর সাথে স্বামী পার্থ চক্রবর্তীর মোবাইল ফোনে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এরই জের ধরে সোমবার বিকালে তিনি সবার অজান্তে ঘুমের ঔষধসহ বিভিন্ন ধরনের ঔষধ খায়। একপর্যায়ে গুরুতর অবস্থায় তাকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মঙ্গলবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করে। সেখানে তার অবস্থা আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বুধবার ভোর রাত ৪টার সময় ঢাকা মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যায়।

নিহত গৃহবধূর ভাই চঞ্চল বাড়ৈ জানায়, আমার বোনকে ওর স্বামী ও তার পরিবারের লোকজন বিভিন্ন সময় নির্যাতন ও যৌতুকের ঠাকা দাবি করে আসছিল। এছাড়া তারা উচ্চবংশ ও নিন্মবংশের কারনে এই প্রেমের বিয়েটি ভালভাবে গ্রহন করতে পারেনি স্বামীর পরিবার। এরই জেরে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল।

নিহতের মা শেফালী বাড়ৈ জানায়, আমার মেয়ের স্বামীর বাড়ির লোকজন একলক্ষ টাকা যৌতুকের জন্য মাঝে মধ্যে চাপ ও উচ্চবংশ ও নিন্মবংশের কারনে এই প্রেমের বিয়েটি নিয়ে মাঝে মধ্যে ঝগড়া হতো। এই কারনেই আমার মেয়ে আত্মহত্যা করেছে।

অভিযুক্ত স্বামী পার্থ চক্রবর্তী তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তিন লক্ষটাকা দেনা আছি। তাই এক লক্ষ টাকা আমার শাশুরী আমাকে এমনিতেই দিতে চেয়েছিল।

রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্বামী পার্থকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho