1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা উপলক্ষে সাংবাদিকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৬৪২ Time View

শহিদুল ইসলাম শহিদ ঃ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) দুপুর ১২ টার সময়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন ।

মেডিকেল অফিসার ডাঃ খায়রুল ইসলাম সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী বিশ্বাস দূর্গা, ডাঃ জাহিদ হোসেন , মুকসুদপুর প্রেসক্লাবের সহ – সভাপতি সরদার মুজিবুর রহমান, এসময়ে উপস্থিত ছিলেন জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক কাজী মোঃওহিদুল ইসলাম, সাপ্তাহিক বাংলার নয়নের নির্বাহী সম্পাদক ও মুকসুদপুর প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক তরিকুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার ব্যবস্হপনা সম্পাদক দেলোয়ার হোসেন, দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি পরেশ বিশ্বাস, সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃহাফিজুর রহমান লেবু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন জানান, আগামী ১৮ জুন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সারাদেশের ন্যায় মুকসুদপুর উপজেলার ৫১ টি কেন্দ্রে ও ২০৪ টি সেন্টারে মোট ৫০ হাজার ৭শত ২৭ জন ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এ প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho