1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

কাশিয়ানীতে পূর্বশত্রুতার জেরে হাসপাতালে ঢুকে রোগী ও কর্মচারীর ওপর হামলা

  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৪৮১ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্বশত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে দ্বিতীয় দফা হামলার শিকার হয়েছেন সাবেক এক ইউপি সদস্য ও তার ছেলে। এ সময় ঠেকাতে গিয়ে আহত হয়েছেন হাসপাতালের এক কর্মচারী ও আহত রোগীর স্বজনরা।

শনিবার (১৭ মে) দুপুরে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে কাশিয়ানী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জামাল শেখ ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমানের মধ্যে দ্বন্দ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে জামাল শেখ সাবেক ইউপি সদস্য মিজানকে মারধর করেন। পরে খবর পেয়ে মিজানের লোকজন জামাল ও তার লোকজনকে মারধর করেন। একপর্যায়ে দু’পক্ষের লোকজন ঢাল-সুড়কি ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ আহত হয়েছেন। সংঘর্ষে আহত মিজানুরের সমর্থক সাবেক ইউপি সদস্য আব্দুস ছত্তার (৫৫) ও তার ছেলে আব্দুল্লাহকে (২৫) চিকিৎসার জন্য কাশিয়ানী হাসপাতালে নিয়ে যান স্বজনরা। জরুরি বিভাগের সামনে পৌঁছলে ইউপি সদস্য জামাল ও তার লোকজন ফের অতর্কিত হামলা চালায় তাদের বাপ-বেটার ওপর। হাসপাতালের কর্মচারী নাদিম হোসেন ঠেকাতে গেলে তার ওপরও হামলা চালায় ইউপি সদস্য জামাল শেখ ও লোকজন।
বাকি আহতরা কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহত কর্মচারী (ওয়ার্ড মাস্টার) নাদিম হোসেন বলেন, হাসপাতালের জরুরি বিভাগের সামনে বয়স্ক একজন লোককে কিছু লোকজন সংঘবদ্ধ হয়ে বেধড়ক মারধর করছে। বিষয়টি দেখে খারাপ লাগল। ঠেকাতে গেলে তারা আমাকেও মারধর শুরু করে। বিষয়টি আমি আমার স্যারকে জানিয়েছি।

কাশিয়ানী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জরুরি বিভাগের গেটের সামনে রোগী ও আমার হাসপাতালের একজন কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আমি বিষয়টি থানার ওসি সাহেব কে জানিয়েছি।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho