1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

এলজিইডি’র উদ্যোগে আয়বর্ধক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৪৫৫ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার “রঘুনাথপুর কাঁচিদাহ খাল” এলাকায় বসবাসরত বেকার, অসহায়, দরিদ্র ও হতদরিদ্র নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে
৯ টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গোপালগঞ্জ এলজিইডি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী এস এম জাহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক।

প্রকল্পের পক্ষে এলজিইডি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী এটিএম রবিউল আলম।প্রশিক্ষণটির সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ স্পেশালিস্ট মো. জাহাঙ্গীর হোসেন।

দিনব্যাপী চলমান এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। রঘুনাথপুর ইউনিয়নের নারী-পুরুষ সহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho