1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে ১৬ নং কাজুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৪৬৬ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলার ১৬ নং কাজুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং আধুনিক গোপালগঞ্জের রূপকার, বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জুন) উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র কাজী লিয়াকত আলী। কাজুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ দাউদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার। উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম।

এসময় গোপালগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন নান্নু, সাজ্জাদ হোসেন, এমএম মনির আহম্মেদ (ননী), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছবেদ আলী ভূঁইয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, কাজুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান বাবু মাখন লাল দাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরান মোল্লা সহ উপজেলা আওয়ামী লীগ ও কাজুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho