1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

কাশিয়ানীতে ওয়ারেশী সম্পত্তি আত্মসাতের বিরুদ্ধে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৪৯৮ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ারেশী সম্পত্তি আত্মসাতের বিরুদ্ধে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (২১ জুন) বেলা ১১টায় কাশিয়ানী উপজেলার খারহাট জলকরপাড়া রাস্তার পাশে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীরা জোরপূর্বক জায়গা দখল, গাছ কর্তন ও মিথ্যা মামলা দিয়ে করে জেল খাটানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত সামাদ শেখের পুত্র মো. আবুল হোসেন শেখ। আবুল হোসেন বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৪০ শতক জমি বিগত ২৫ বছর ধরে ভোগ দখল করে আসছি। ইতোপূর্বে ফৌজদারী মামলা দিয়ে আমাকে ৩২ দিন হাজত খাটিয়েছে আমার বড় ভাইয়ের নাতনি ঢাকার সিএমএম আদালতের সহকারী জজ মোহনা আলমগীর, তার মামা আমিরুল ইসলাম, আজমুল ইসলাম, ভাই পাপ্পু, খালাতো ভাই আরাফাত। বিগত ২২ সালের ৬ মে জায়গা দখলের হুমকিও দিয়েছিলো তারা। পরবর্তীতে আমি আবুল হোসেন শেখ আদালতের স্মরণাপন্ন হলে বিজ্ঞ বিচারক উক্ত জায়গায় স্থিতিবস্থা / (১৪৪ ধারা) জারি করেন। কিন্তু এ আদেশ অমান্য করে তারা গত ১৪ জুন ২০২৩ তারিখে ওই জায়গা দখল করে পাকা প্রাচীর নির্মানের সময় আমাদের মূল্যবান গাছ কেটে নেয়। পরে আমরা ভুক্তভোগীরা নিরুপায় হয়ে ন্যায়বিচার পাওয়ার লক্ষ্যে সংবাদ সম্মেলন করে আইনমন্ত্রী ও আইন সচিবের হস্তক্ষেপ কামনা করি। এসময় ভুক্তভোগী লাইজু খানম (৫৫), সামছুন্নাহর (৭৫), আনোয়ারা বেগম (৬৫), হোসনেয়ারা (৬০), রেখা বেগম (৫৮), বাবুল শেখ (৩৮), ওয়াসিম খা (৩২) ও রেনু বেগম (৪০) উপস্থিত ছিলেন।

এবিষয়ে ঢাকার সহকারী জজ মোহনা আলমগীর এর সাথে তার ব্যক্তিগত মুঠোফোনে ০১৭….৭৪৯ কথা হলে তিনি বলেন, আমার কোন জমি নেই। ওটা আমার নানা-নানীর সম্পত্তি, একটা বিচারক কিভাবে জায়গা দখল করে। এ সংবাদ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আপনারা তদন্ত করে সঠিক সংবাদ পরিবেশন করবেন এটাই আমার আশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho