1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা

  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৪৩৫ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শুক্রবার (২৩ জুন) সকাল ১০ টায় বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ, গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে সকলে অংশ নেন।

এসময় শরিয়তপুর -০১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, জেলা পরিষদের চেয়ারম্যান এড. মুন্সি মো.আতিয়ার রহমান, গোপালগঞ্জ পৌরমেয়র শেখ রকিব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মুশফিকুর রহমান লিটন, টুঙ্গিপাড়া উপজেলা আ. লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কাশিয়ানী উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মুকসুদপুর উপজেলা আ. লীগের সভাপতি আলহাজ্ব রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক মো. সাহিদুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মিনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড. মোস্তাফিজুর রহমান সহ কেন্দ্রীয় এবং জেলা- উপজেলা আ. লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho