1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

সংখ্যক নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৮১৫ Time View

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শুক্রবার (২৩ জুন) সকাল ১০ টায় বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ, গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিপুল
এরপর শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে সকলে অংশ নেন।

এসময় শরিয়তপুর -০১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, জেলা পরিষদের চেয়ারম্যান এড. মুন্সি মো.আতিয়ার রহমান, গোপালগঞ্জ পৌরমেয়র শেখ রকিব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মুশফিকুর রহমান লিটন, টুঙ্গিপাড়া উপজেলা আ. লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কাশিয়ানী উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মুকসুদপুর উপজেলা আ. লীগের সভাপতি আলহাজ্ব রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক মো. সাহিদুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মিনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড. মোস্তাফিজুর রহমান সহ কেন্দ্রীয় এবং জেলা- উপজেলা আ. লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho