1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

খালেদা জিয়া-তারেক রহমান নির্বাচিত হতে পারবে না: শাজাহান খান

  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৪৫৬ Time View

আকাশ আহম্মেদ সোহেল:
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান বলেছেন, আগামী দিনে যারা নির্বাচন করবে তাদের ভিতরে রাষ্ট্রক্ষমতায় রাষ্ট্রপ্রধান হবে এমন কেউ নাই। খালেদা জিয়া নির্বাচন করতে পারবে না আর তারেক রহমান দেশেই আসতে পারবে না, তার মানে তারা নির্বাচিতও হতে পারবে না। তাহলে তাদের প্রধানমন্ত্রী কে হবে? রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করবেন সেই লোক কিন্তু তাদের নাই। সুতরাং শেখ হাসিনাই বাংলাদেশের একমাত্র ভবিষ্যৎ। তিনি এই রাষ্ট্রকে পরিচালনা করে সারা বিশ্বে একটি বিস্ময় সৃষ্টি করতে পেরেছেন এবং এদেশকে আরও এগিয়ে নিতে পারবে, অন্য কেউ নিতে পারবে না।

শনিবার (২৪ জুন) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাজাহান খান আরও বলেন, দেশ বিভিন্ন দেশ থেকে যখন উন্নত হবে তখন আমরা বলতে পারবো আমাদের স্মার্ট বাংলাদেশ। সুতরাং শেখ হাসিনা শাসন আমলে এই দেশে স্মার্ট করা সম্ভব অন্য কারো সময় সম্ভব হয়নি, আর হবেও না।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক (একাংশ) শাহাবুদ্দিন শাহা মিয়া, যুগ্ম আহবায়ক (একাংশ) ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, যুগ্ম আহবায়ক ফরিদা হাসান পল্লবী, যুগ্ম আহবায়ক হায়দার গাছী, জেলা পরিষদের সাবেক সদস্য নুর জাহান পারুল, সাবেক খালিয়া চেয়ারম্যান শাহালম মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক রেজন মিয়া, রাজৈর পৌরসভা যুবলীগের সহ-সভাপতি এমরানুল হক রাহাত মৌলভীসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho