1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে ক্যাশলেস হাটে কোরবানির পশু কিনে ক্রেতা-বিক্রিতাদের স্বস্তি প্রকাশ

  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৪৮২ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্যাশলেস হাটে কোরবানির পশু কিনে ক্রেতা- বিক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন।

আজ সোমবার (২৬ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি ইউনিয়নের সুলতান শাহী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের মাঠ প্রাঙ্গনে পবিত্র ঈদ-উল-আযহা -২০২৩ উপলক্ষে ক্যাশলেস পশুর হাটের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিনের সভাপতিত্বে এসময় গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা গোবিন্দ চন্দ্র সরদার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফ হোসেন, লুবনা আহমেদ লুনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন, সুলতান শাহী মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. নাসির আহমেদ যুক্তিবাদী, পাইককান্দি ইউপি চেয়ারম্যান ভূঁইয়া মোহাম্মদ ইছানুর রশীদ রিপন সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাশলেস হাটে সরেজমিনে ঘুরে দেখাগেছে পশু বিক্রেতারা নসিমন, ট্রাক, পিকআপ গাড়িযোগে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে পশু বোঝাই করে এনে হাটে বিক্রির উদ্দেশ্যে নামিয়ে দিচ্ছেন। পরে ক্রেতারা দেখেশুনে বুঝে তাদের পছন্দের কুরবানীর পশু ক্রয় করে হাসিল দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন। এছাড়াও জাল টাকার দৌরাত্ম নেই বললেই চলে। ডাচ-বাংলা ব্যাংকের সার্বিক সহযোগিতায় ক্রেতা-বিক্রেতা স্বাচ্ছন্দে তাদের কাঙ্ক্ষিত পশু ক্যাশলেস হাটে কেনাবেচা করতে পেরে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে এ উদ্যোগ নেওয়ায় আন্তরিক ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho