1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

বঙ্গবন্ধুর সমাধিতে সওজ -এর প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের শ্রদ্ধা

  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৩৫৭ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান।

সোমবার (৩ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় সড়ক জোন গোপালগঞ্জের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম, ম্যানেজমেন্ট
উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডা.আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

এছাড়াও গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সহকারি প্রকৌশলী শিশির কুমার বড়াল, উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেল, সওজ ডিপ্রস-সভাপতি সৈয়দ মুন্তাসীর হাফিজ, সাধারণ সম্পাদক মো. মনিরুল আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সওজ’র প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এরপর তিনি গোপালগঞ্জ সড়ক বিভাগে পৌঁছালে সেখানে তাকে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও সওজ ডিপ্লোমা প্রকৌশলী গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আবদুল হালিম খান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho