1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

রাজৈরে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন, আটক-১

  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৪৬৪ Time View

আকাশ আহম্মেদ সোহেল:
মাদারীপুরের রাজৈরে শ্যালক রিপন শেখকে(২৫) পিটিয়ে খুন করেছে দুলাভাই রাজ্জাক ফকির ও তার পরিবার। এ ঘটনায় রুমা বেগম নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত রিপন উপজেলার পশ্চিম রাজৈর দক্ষিণ পাড়া গ্রামের আবদুল রফ শেখের ছেলে। রোববার (৯ জুলাই) রাতে উপজেলার টেকেরহাট বন্দরের পূর্ব স্বরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার (১০ জুলাই) নিহতের মা মর্জিনা বেগম বাদি হয়ে ৭ জনকে আসামি করে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত (৮ জুলাই) শনিবার বোনের বাড়ি উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামে বেড়াতে যায় রিপন। রবিবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে তার বোন রিপা বেগমকে(২৪) মারধর করে দুলাভাই রাজ্জাক। এ খবর জানতে পেরে মারধর ঠেকাতে গেলে রিপনকেও বেদম মারধর করা হয়। এসময় গুরুতর অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রিপন মারা যান। পরে রোববার রাতেই ঘটনাস্থল থেকে রাজ্জাকের মা রুমা বেগমকে আটক করে রাজৈর থানার পুলিশ।

নিহতের মা মর্জিনা বেগম বলেন, জামাই রাজ্জাক ফকির আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার মেয়ে ও ছেলেকে মারধর করে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ছেলে রিপন মারা যায়। আমি ওদের কঠোর শাস্তি চাই।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, এ ঘটনায় নিহতের মা মর্জিনা বেগম বাদি হয়ে ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা প্রধান আসামির মা রুমা বেগমকে আটক করেছি। বাকিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho