1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ইনশাল্লাহ মন্ত্রীত্ব আসবে, স্বাস্থ্যখাতের প্রতিশ্রুতি ৩ মাসেই বাস্তবায়ন হবে__ডাঃ কে এম বাবর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাত ধরে সেলিমুজ্জামান সেলিমের ঐক্যের বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনেই বিএনপি জয়ী চাঁদা না পেয়ে লঞ্চঘাটের কাজ বন্ধের অভিযোগ চাঁদপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মানিকের বিরুদ্ধে গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক

নগরকান্দায় উপজেলা ভাইস- চেয়ারম্যানের বাড়ীতে সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী

  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৩৯১ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান কামরুন্নাহার রিটা ও চরযশোরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ওহিদুল বাড়ী আলমের বাড়ীতে কর্মিদের নিয়ে মতবিনিময় সভা করেছেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।
শুক্রবার সকালে উপজেলার  চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহদাব আকবর চৌধুরী লাবু।
প্রথমে উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান কামরুন্নাহার রিটা ও তার স্বামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি  মুহিদুল ইসলাম মুহিতের বাড়ীতে উপস্থিত হলে ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয় মুহিদুল ইসলাম মুহিতসহ তার পরিবারের লোকজন। অন্যদিকে সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারী আলমের বাড়ীতে কেন্দ্রীয় আওয়ামিলীগ নেতা কাজী শাহজামান বাবুল এর উদ্যোগে সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারী আলমের ভুলবোঝাবুঝির সমাধান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান শরীফ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন সুইট , কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, বাবলু মাতুব্বর, নাসির মাহমুদ, শিরিন সুলতানা, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিঃ শাহিনুজ্জামান শাহীন শরীফসহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু বলেন আগামী সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী লীগের পতাকার তলে একত্ব হয়ে বিএনপি, জামাতের নৈরাজ্যকে প্রতিহত করতে হবে।তিনি আরো বলেন আওয়ামী লীগের ভিতরে কোন দ্বিধা দ্বন্দ্ব থাকলে সব ভুলে গিয়ে সকলকে কাঁধে কাঁধ মিলাইয়া আওয়ামী লীগের পক্ষে নগরকান্দায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কা বিপুল ভোটে জয় লাভ করাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho