1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

পূর্ব শত্রুতার জেরে ধরে দুপক্ষের সংঘর্ষে কাশিয়ানীতে হত্যা

  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৬০৫ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল মান্নান শেখ (৬৫) নামে একজনকে হত্যা করেছে প্রতিপক্ষ।
১৭ জুলাই (সোমবার) ভোর ৫টায় কাশিয়ানী সদর ইউনিয়নের খায়েরহাট গ্রামের মধ্যপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষে বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকা হেমায়েত শেখ, টিটো শেখ ও নাজমুল শেখ নামে ৩ জনকে আটক করেছেন কাশিয়ানী থানা পুলিশ।
নিহত আব্দুল মান্নান শেখ খায়েরহাট গ্রামের মৃত নেছার উদ্দিন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল মান্নান শেখের সাথে ফরহাদ শেখের দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। এই শত্রুতায় পূর্ব থেকে মাঝেমাঝে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে আসছে। এরই জের ধরে
আজ ভোর ৫টায় আব্দুল মান্নান শেখ ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে, বাড়ির সামনে ফরহাদ শেখ তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মান্নান শেখকে আঘাত করতে থাকে। এক পর্যায়ে মান্নান শেখ আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরাত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ফরহাদ শেখের লোকজন কয়েকটা বাড়ি ঘর ভাঙচুর করে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজা আলম বলেন, দু’বকের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতাই চলছিল। সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
এ সংবাদ পেয়ে ঘটনাস্থন পরিদর্শন করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-আফিফা বেলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho