1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

সোনারগাঁওয়ে তুচ্ছ ঘটনায় দুই বন্ধুকে কুপিয়ে হত্যার চেষ্টা

  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৪৩৭ Time View

সোনারগাঁও প্রতিনিধি:-
সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে জেরে জাহিদুল ইসলাম(২৮) ও এনামুল(২৮) নামে দুই
বন্ধুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চেষ্টাসহ একটি মুদী দোকানের প্রায়
লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে প্রতিপক্ষ আল আমিন,সালে
আহাম্মদ,শরীফ,সুমন,ইমন,দীল মোহাম্মদ,লিপি ও খুদু গং। গত রোববার দিবাগত
রাত সাড়ে ৯টায় থানার কাঁচপুর উত্তর পাড়াস্থ মোল্লা বাড়ির সামনে এ ঘটনাটি
ঘটে। আহতদেরকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করা হয়েছে। এ ব্যাপারে থানার মামলা প্রস্তুতি চলছে। আহতের পারিবারিক
সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়,কাঁচপুর উত্তর পাড়া এলাকার শাহ আলম মিয়ার
ছেলে জাহিদুল একজন মুদী ব্যবসায়ী। রোববার দিবাগত রাত সাড়ে ৯টার সময়
স্কুটি বাইক যোগে সে মুদী মালামাল পাইকারী ক্রয় করে দোকানের উদ্দেশ্যে
রওনা হয়। পৌণে ১০টার সময় স্থানীয় মোল্লা বাড়ির সামনে পৌঁছলে কাঁচপুর
উত্তরপাড়ার আফারউদ্দিনের ছেলে ইমন নেশা সেবন করে তার বাইকের সামনে এসে
পথরোধ করে। জাহিদুল বাইকের সামনে থেকে তাকে সরে যেতে বললে এতে ক্ষিপ্ত
হয়ে জাহিদুলের গালে চর-থাপ্পড় মারে। চর মারার প্রতিবাদ করলে ইমন উত্তেজিত
হয়ে কিল-ঘুষি মারে। বিষয়টি দেখে জাহিদুলের বন্ধু এনামুল জাহিদুলকে উদ্ধার
করে। বিষয়টি স্থানীয়রা সমাধানও করে দেয়। কিন্তু সমাধানের পরও ইমন আমজাদ
আলীর ছেলে সালে আহাম্মদ,দীল মোহাম্মদ,আফুরউদ্দিনের ছেলে
শরীফ,ইমন,আজ্ঞাতদের পুত্র সুমন,আল আমিন,লিপি বেগম,খুদু বেগম গংলোহার
রড,শাবল,লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে জাহিদুলের মুদী
দোকানের অনধিকার প্রবেশ করে হামলা লুটপাট তান্ডব চালায়। এ সময় জাহিদুল ও
তার বন্ধু এনামুল বাধা দিলে হামলাকারীরা তাদেরকে হত্যার চেষ্টায়
নৃশংসভাবে কুপিয়ে দোকানের ক্যাশ বাক্সে থাকা সাড়ে ১০ হাজার টাকা ও
এনামুলের পকেটে থাকা নগদ ৫ হাজার ৭০০টাকা লুটে নেয়। এ সময় তারা দোকানের
প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিসাধণ করে। পরে উপস্থিত লোকজন আহতদের
উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে পাঠানোর ব্যবস্থা করে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব জানান, অভিযোগ পেয়েছি
তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho