1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

কাশিয়ানী সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৪৬৩ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওয়াহিদুল ইসলাম (৬০) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মৃত মহসিন উদ্দীন খানের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি খান মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওয়াহিদুল ইসলাম মোটর সাইকেল চালিয়ে ঢাকা থেকে লোহাগড়ার নোয়াগ্রামের নিজ বাড়িতে ফিরতেছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho