1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪ লক্ষ টাকা জরিমানা আদায়

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৪৯০ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত জেলার বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযানে একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং দুইটি অবৈধ ইট ভাটাকে মোট ৪,০০,০০০/= (চার লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন গোপালগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী নিন্মোক্ত ভাটাতে অভিযান পরিচালনা করা হয়। গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া এলাকার মেসার্স এস আর বি ব্রিকসকে ২,০০,০০০/(দুই লক্ষ টাকা) জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই এলাকার মেসার্স লালপরী ব্রিকস এ উচ্ছেদ অভিযান করা হয়। এছাড়াও কেকানিয়ায় মেসার্স এম আর বি ব্রিকসকে উচ্ছেদ পূর্বক ২,০০,০০০/ (দুই লক্ষ টাকা) জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান জেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মতে জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho