1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

সরকারি রাজৈর কে,জে,এস স্কুলে সততা স্টোরের পুনঃ উদ্ধোধন

  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৪৩৯ Time View

আকাশ আহম্মেদ সোহেল:
মাদারীপুরের রাজৈর গোপালগঞ্জ কে,জে,এস স্কুল এন্ড কলেজ একটি ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলের ছাত্ররা সরকারের বিভিন্ন দপ্তরে উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন, বর্তমানেও আছেন, এবং ভবিষ্যতেও থাকবে বলে স্কুলের সভাপতি মন্ডলির সদস্যগন আশাবাদ ব্যক্ত করেন। ২০১৭ সালের জুলাই মাসের ১ তারিখ এই স্কুলে সততা স্টোর নামে একটি দোকানের উদ্ধোধন করা হয়। এই স্টোরের প্রতিটি পন্যের মুল্য তালিকা দেয়া আছে। ছাত্র- ছাত্রীরা তাদের প্রয়োজনীয় মালামাল নিয়ে তার নির্ধারিত মুল্য ক্যাশবক্সে রেখে যাবে। এটাই ছিলো সততা স্টোরের মুল লক্ষ ও বৈশিষ্ট্য।

কিন্ত বৈশ্বিক মহামারী করনার করালগ্রাসে বিপর্যস্ত হয়ে পরে শিক্ষা ব্যবস্থা। আর ছাত্র- ছাত্রীদের নৈতিকতা যাছাই করার আগেই মুখ থুবরে বন্ধ হয়ে যায় মহৎ উদ্দেশ্য নিয়ে উদ্ধোধন করা সততা স্টোর।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অলিক চন্দ্র ধর এর আন্তরিক প্রচেষ্টায় ও ম্যানেজিং কমিটির সহযোগিতায় সততা স্টোর কে, পুনঃ উজ্জিবিত করার লক্ষে ১৬ জুলাই ২০২৩ পুনরায় সততা স্টোরের শুভ উদ্ধোধন করেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) রাজৈর শাখার সভাপতি ও রাজৈর সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হাসিম সিপাই।

এ সময় আরো উপস্থিত ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) রাজৈর শাখার সাধারন সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজৈর প্রতিনিধি আব্দুল মতিন খন্দকার, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জীত বৈরাগী, সুইটি আক্তার, শর্মিলা বসু, দৈনিক মানবকন্ঠের রাজৈর প্রতিনিধি এমদাদুল হক টুটুল বিশ্বাস সহ স্কুলের ছাত্র- ছাত্রী বৃন্দ।

প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে স্কুলের ছাত্র ছাত্রীদের পাঠ্য শিক্ষার পাশাপাশি নৈতিকতায় আদশ্যিক হয়ে নিজেকে গড়ে তোলার এবং সততা স্টোরের মুল লক্ষ বাস্তবায়ন করার আহব্বান জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho