1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে সদ্য প্রয়াত আ.লীগ নেতার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৪২১ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত আইন বিষয়ক সম্পাদক এড. আমিনুর হোসেন বিশ্বাস লাভলু’র অকাল মৃত্যুতে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কাজী লিয়াকত আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, সহ-সভাপতি এড. হাবিবুর রহমান, সহ-সভাপতি ফারুক শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক ও বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এম মনির আহমদ, সাংগঠনিক সম্পাদক এম সাজ্জাদ হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আনোয়ার কাজী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভা শেষে সদ্য প্রয়াত উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আমিনুর হোসেন বিশ্বাস লাভলুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho