1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৫৬০ Time View

মুকসুদপুর প্রতিনিধিঃ
জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব- ১৭) ফাইনালে পৌরসভা একাদশ বিজয়ী হয়েছে। শনিবার (১০ জুলাই) বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সরকারি মুকসুদপুর কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুকসুদপুর পৌরসভা একাদশ ১-০ গোলে খান্দারপাড়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে। অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে একমাত্র গোল দিয়ে ম্যাচ সেরা হয়েছেন পৌরসভা একদশের আমির হোসেন বাতেন। ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেছেন ফাহিম।
অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী, সুচিন্তা ফাউন্ডেশনের আহবায়ক কানতারা খান, মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান কুটি। টুর্নামেন্টে পৌরসভাসহ ১৬ ইউনিয়ন অংশগ্রহণ করে। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho