1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৫০৩ Time View

মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগন্জের মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“নিরাপদ মাছে ভরবো দেশ- গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১ টার সময়ে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মুকসুদপুর উপজেলা ফারুক খান মিলনায়তনে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খাইরুল ইসলাম পাভেল, বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোশারফ হোসেন প্রমুখ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় মুকসুদপুর উপজেলার তিন সফল মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন ননীক্ষির ইউনিয়নের মোঃ বেলায়েত হোসেন মিনা, উজানী ইউনিয়নের মোঃ গোলজার হোসেন,বহুগ্রাম ইউনিয়নের রবি বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho