1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় কীটনাশক পান করিয়ে শিশু হত্যার অভিযোগ

  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৬২৪ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় কীটনাশক পান করিয়ে ৬ বছরের এক শিশুকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে জান্নাতির মৃত্যু হয়।

জানাগেছে উপজেলার চরযশোরদী ইউনিয়নের নাগারদিয়া গ্রামের বাবুল শেখে কন্যা জান্নাতী (৬) কে একই গ্রামের নান্নু শেখের মেয়ে নাজমিন (১৭) পাট ক্ষেতে নিয়ে জোরপূর্বক কীটনাশক পান করিয়ে জান্নাতীর কাছে থাকা পরিবারের একটি মোবাইল ছিনিয়ে নিয়ে জান্নাতীকে সেখানেই ফেলে রেখে চলে আসে।

জান্নাতির মা সুমি বেগম বলেন  অনেক খোজাখুজি করে বিকালে পাট ক্ষেতের মধ্যে গুরুতর আহত (অজ্ঞান) অবস্থায় জান্নাতিকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে দু’দিন চিকিৎসা নেওয়ার পর ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করলে সেখানকার ডাক্তাররা জান্নাতিকে ফেরত দেয়। জান্নাতিকে চিকিৎসার জন্য মঙ্গলবার ঢাকাতে নিলে সেখানে রাতেই জান্নাতির মৃত্যু হয়।

গত শনিবার জোর করে জান্নাতিরে কীটনাশক পান করায় নাজমিন।

জান্নাতি তিন বোনের মধ্যে ছিলো মেজো।

এ ব্যাপারে সোমবার রাতেই নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমার মেয়েকে নান্নুর মেয়ে নাজমিন কীটনাশক খাওয়াইয়া হত্যা করেছে, আমি এর বিচার চাই।

সরেজমিনে গিয়ে নান্নু শেখের বাড়ীর লোকজনদেরকে বাড়ীতে পাওয়া যায়নি।
জান্নাতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

এব্যাপারে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। সঠিক ভাবেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho