1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুর ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও মাদক বিরোধী শোভাযাত্রা

  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৪৩৯ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে “মুকসুদপুর ক্লাব” গোপালগঞ্জের পক্ষ থেকে জেলা ব্যাপী স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষ রোপন, মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর ক্লাবের আয়োজনে বুধবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ৫৬ নং কহলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকতা এস এম ইমাম রাজী টুলু, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, মুকসুদপুর ক্লাব গোপালগঞ্জের সভাপতি মাহাবুব বাবু, মুকসুদপুর ক্লাবের উপদেষ্টা আসমা খানম, লুপা রানা, এম আরমান খান জয়, কেরামত, রেজাউল, সেতু, রিয়াজ সহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মুকসুদপুর ক্লাব একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক মানবিক সেবামূলক সংগঠন। মানবিক এ সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হয়। ২০১৯ সাল থেকে এই সংগঠনটি শুধু মাত্র বিনামূল্যে মানবিক সেবায় নিয়োজিত। করোনাকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার গোপালগঞ্জ জেলা – উপজেলা সহ পার্শ্ববর্তী জেলায়ও সেবা প্রদান অব্যাহত রেখে ব্যাপক সুনাম অর্জন করেছে। এছাড়াও সংগঠনের মাধ্যমে প্রতিনিয়ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তদান করে অসংখ্য প্রাণ বাঁচাতে নিরলসভাবে কাজ করে চলেছে। এছাড়াও প্রতিবছরের ন্যায় পবিত্র রমজান মাসে সম্মানিত রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা সহ হত দরিদ্রদের মাঝে ঈদের পন্য ও ঈদের পোষাক বিতরন করে থাকে। প্রতিবছর শীতের মৌসুমে গরীব, অসহায়দেরকে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে বাজারে “যার যখন যেটা প্রয়োজন এখান থেকে নিয়ে জান “কর্মসূচীর ব্যবস্থা থাকে। প্রতি বছর গাছের চারা বিতরনে জেলা প্রশাসকের উপস্থিতিতে শুভ উদ্বোধনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, মাদ্রাসা, কলেজ রাস্তার পাড়ে এবং অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরনের কার্যক্রম সম্পাদন করা হয়। বিগত বছরগুলোর মতো এবারও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১৫,০০০ হাজার গাছের চারা বিতরন করা হবে। সংগঠনটি পরিবেশে মানবিক কাজের পাশাপাশি পশু-পাখির সেবায়ও যথেষ্ট ভুমিকা রেখে যাচ্ছেন। সংগঠনে সময়োপযোগী খেলাধুলা ও বিনোদনমূলক অনুষ্ঠান পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho