1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সিএজি মো. নূরুল ইসলাম-এর শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩৯২ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের নবনিযুক্ত কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মো.নূরুল ইসলাম।

শনিবার (২৯ জুলাই) সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা, মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় সিএজি কার্যালয় এবং অডিট এন্ড একাউন্টস বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগণ, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আহসান হাবীব সহ কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এর আগে সিএজি মো. নূরুল ইসলাম সার্কিট হাউসে পৌঁছালে সেখানে থাকে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আহসান হাবীব ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে তাকে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho