1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

গোপালগঞ্জে নানা কর্মসুচির মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৪১৬ Time View

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জঃ

“মানুষই মুখ্য! মাদককে না বলুন শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন।” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৩ পালিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কতৃর্ক যৌথভাবে আয়োজিত মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালনের শুরুতে রবিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুর রহমানের নেতৃত্বে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুর রহমান -এর সভাপতিত্বে মাদকদ্রব্যের কারণ, কুফল ও পুনর্বাসনের ওপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের, জেল সুপার আল মামুন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাদ মাহমুদ জয়। গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান, বাংলাদেশ ইউথ ফাস্ট কনসার্ন এর প্রোগ্রাম ম্যানেজার মিন্টু হালদার সহ জেলায় কর্মরত বিভিন্ন এনজিওর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রনে প্রশাসনের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho