1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

গোপালগঞ্জে আশ্রয়ন-২ প্রকল্পের ঘরের নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩৯২ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় কলিভিটা গ্রামে নদীর পাড়ে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন-২ প্রকল্পের ঘরে পোড়া মাটি সদৃশ ইট ব্যবহার করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলাউদ্দিন এর বিরুদ্ধে। ওই ঘর কোন ঠিকাদার প্রতিষ্ঠান ছাড়াই পিআইও মো. আলাউদ্দিন নিজেই ঠিকাদার হয়ে কাজ করাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার সাতপাড় কলিভিটায় নদীর পাড়ে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন-২ প্রকল্পের ঘরের কাজ প্রায় শেষের দিকে। নিম্ন মানের ইট ব্যবহার করে ও কাজে কারচুপি করে নির্মাণ কাজ প্রায় শেষ। মেঝেতে প্লাস্টার সহ ও বাথরুমের কাজে পোড়ামাটি সদৃশ ইট ও পুরাতন ব্যবহৃত ইট খোয়া করে প্লাস্টারের কাজের প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও ওই ঘরের আগেই তৈরি করা টয়লেটের স্লাব তৈরি করার পরপরই তা ভেংগে পরে যায়। এমন নিম্নমানের কাজ হওয়ায় ক্ষোভ প্রকাশ করছে এলাকা বাসী। ওই এলাকাবাসী জনান, আমাদের সামনেই দুই নম্বর ইট ব্যবহার করে এই ঘর তৈরি করতে দেখেছি। এই ঘরে মানুষ বসবাস করলে অল্পদিনেই ভেংগে হতাহতের ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলাউদ্দিন বলেন, ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে। ওই ইটের খোয়া দিয়ে টয়লেটের রিং স্লাপ তৈরির জন্য রাখা হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসিন উদ্দিনের মতামত জানতেন তার ব্যবহৃত মুঠোফোনে ০১৭…৪০ একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho