1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় সক্রিয় ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪৭৭ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৫ জন ডাকাত দলের সংঘবদ্ধ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
সেই সাথে ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামও তাদের কাছ থেকে উদ্ধার করে পুলিশ ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার লস্করদিয়া ইউনিয়নে অবস্থিত কে এম জাহাঙ্গীর হোসেনের ইটের ভাটার কাছ থেকে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জন ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল ও নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেনের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালন করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের মোজাম সরদারের দুই ছেলে মোঃ রায়েব আলী সর্দার (৪০), ইয়ার আলী সর্দার (৩৫), কোদালিয় শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের হায়দার মীরের ছেলে সবুর মীর (২৮), দেলবাড়ীয়া গ্রামের মৃত নাজমলের ছেলে মোঃ জামিল (৪০) ও ঈশ্বরদী গ্রামের মৃত আতর আলী মুন্সীর ছেলে  মান্দার মুন্সী (২৮)।

এ বিষয়ে নগরকান্দা থানার ওসি (তদন্ত) বিকাশ মন্ডল বলেন,গত ২৭ (জুলাই) দেলবাড়ীয়া এলাকায় ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি মামলা হয়।
উক্ত ঘটনায় এস আই আনোয়ার হোসেন কে দায়িত্ব দেয়া হয়। জাহাঙ্গীরের ইটের ভাটায় ডাকাতি করার পরিকল্পনার সময়  সংঘবদ্ধ ডাকাত সদস্যদের কে  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho