1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

মুকসুদপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৪২২ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাদল বালা (৩৮) নামে এক বালু ব্যবসায়ীকে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করতে ছিলেন তিনি। পরে খবর পেয়ে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা অপরাধ স্বীকার করায় তাকে এ কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত বাদল বালার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার চক কুরুলিয়া গ্রামে। সে মৃত কাশীনাথ বালার ছেলে।

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের প্রতিহত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho