1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জ সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে মোহাম্মদ আনিচুর রহমানের যোগদান

  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৭১৯ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আনিচুর রহমান। বুধবার (২ আগস্ট) তিনি গোপালগঞ্জ সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি টাঙ্গাইল জেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ পুলিশ পরিদর্শক হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়াও বিগত দিনে তিনি দেশের গুরুত্বপূর্ণ ৪ টি থানায় অফিসার ইনচার্জ হিসেবে সততা ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব তিনি পালন করেন। গোপালগঞ্জে যোগদান করে তিনি প্রথমে মহান আল্লাহ পাকের নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবযোগদানকৃত অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান গণমাধ্যমকে জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি, পূণ্যভূমি, গোপালগঞ্জে যোগদান করতে পেরে আমি সত্যিই গর্বিত। জেলা সদরে জনগণের জান-মাল রক্ষা, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা সহ গোপালগঞ্জ সদর উপজেলাবাসীর নিকট সকল ধরনের পুলিশী সেবা দ্রুত পৌঁছে দিতে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। অচিরেই আমি গোপালগঞ্জ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ের আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho