1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৪৮০ Time View

মেহের মামুনঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগষ্ট) সকালে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সরকারি এসজে উচ্চ বিদ্যালয় হুলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’ এই বিষয়ের উপরে বিতর্ক প্রতিযোগিতার পক্ষে সরকারি এসজে উচ্চ বিদল্যায় এবং বিপেক্ষ পাইলট বালক উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সরকারি এসজে উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছে। সেরা বক্তা নির্বাচিত হয়েছে সরকারি এসজে উচ্চ বিদ্যালয়ের প্রাচুর্যা দাস।

বির্তক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন এসএম জাহিদ রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক ড. কবির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, মুকসুদপুর সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান ফারুক। সময় নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সরদার মজিবুর রহমান।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পাননু সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক সোহরাব হোসেন সোহেল, সহকারি কমিশনার ভূমি অমিত কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্যা, সরকারি এস জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস কে আজিজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho