1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপের আশ্রায়ন – প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ মুকসুদপুর প্রতিনিধিঃ

  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৪৫১ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ বিতরণ করা হয়েছে । বুধবার ( ৯ আগষ্ট) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই গৃহ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে গৃহ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন। এসময় মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্রি ৩নং ওয়ার্ডে ৪০ জন সুবিধাভোগীর মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়। এনিয়ে মুকসুদপুর উপজেলায় ৫৯৩ টি ঘর সুবিধাভোগীদের নিকট হস্তান্তর করার মাধ্যমে মুকসুদপুরকে ভূমিহীন ও গৃহহীন ঘোষনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ জোবায়ের আহম্মেদ, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা সহকারি কমিশনার ভূমি অমিত কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. রায়হান ইসলাম শোভন, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমানসহ, বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং সুবিধাভোগীরা।

উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু জানান, ৪র্থ পর্যায়ের ২য় ধাপে উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্রি ৩নং ওয়ার্ডে ৪০ জমিসহ ঘর হস্তান্তর করা হবে। সুবিধাভোগীদের জন্য রয়েছে যাতায়াতের রাস্তা, বিশুদ্ধ খাবার পানি, বিদ্যুৎ ইত্যাদি। এছাড়াও মুকসুদপুর উপজেলায় এপর্যন্ত ৫৯৩ টি ঘর সুবিধাভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে। ###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho