1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় আওয়ামী মৎস্যজীবিলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৫০৫ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী মৎস্য জীবিলীগের আয়োজনে জাতীয় শোক দিবস প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুকবার বিকালে উপজেলার পুরাপাড়ায় আওয়ামী মৎস্য জীবিলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন মৎস্য জীবিলীগের সভাপতি হাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার অর্থ কমিটির সভাপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী কাজী আব্দুস সোবহান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিশ্বাস, যুবলীগ নেতা শেখ জাহিদ, ইব্রাহিম মেম্বার, কাজী রাজু, কাজী সুমন, মিঠু মাতুব্বর প্রমুখ।
কাজী আব্দুস সোবহান বলেন আসন্ন জাতীয় শোক দিবসে সকলে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের প্রতি সন্মান জানানোর জন্য আহ্বান জানান।
ঐ দিন হতদরিদ্রদের মাঝে খাবারের ব্যাবস্থা থাকবে। তবে তার সুষ্ঠু বন্টনেরও আহবান জানান তিনি। তিনি আরো বলেন দল যদি আমাকে মনোনয়ন দেয় সেক্ষেত্রে আমি ফরিদপুর – ২ আসনে নির্বাচনে অংশগ্রহন করবো ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থেকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

এর আগে সকালে কাজী আব্দুস সোবহানের নিজ গ্রাম উপজেলার শশায় শারমিন ভিলায় ডিবিসি নিউজ ও মাই টিভিতে সরাসরি সম্প্রচারসহ আরো কয়েকটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার প্রদান করেন। সবশেষে সন্ধ্যায় নেতা কর্মীদের নিয়ে আলোচনা  করে শোক দিবসের কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করেন। উপজেলার রামনগর ইউনিয়ন হতে শত শত নেতা কর্মীরা ফুল দিয়ে তাদের প্রিয় নেতা কাজী আব্দুস সোবহানকে শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho