1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

বঙ্গবন্ধুর সমাধিতে বেনাপোল পৌরসভার নবনির্বাচিত মেয়র নাসির উদ্দিন সহ কাউন্সিলরদের শ্রদ্ধা

  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩৩৩ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বেনাপোল পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. নাসির উদ্দিন সহ কাউন্সিলরবৃন্দ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে যশোরের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন নবনির্বাচিত বেনাপোল পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দ সহ সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০ টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল শরীফ। প্রথমে শপথ বাক্য পাঠ করান বেনাপোল পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. নাসির উদ্দিনকে। তারপর শপথ বাক্য পাঠ করান তিনজন মহিলা সংরক্ষিত কাউন্সিলরকে এবং শেষে পর্যায়ক্রমে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের। এ সময় শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. নাসির উদ্দিন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ অহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল, উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আয়নাল হক, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, শার্শা উপজেলা কৃষকলীগের সভাপতি ডাক্তার আব্দুর রহিম, শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান কাঁকন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদুর রহমান, শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাওসার আলী, পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার সর্দার, সাধারণ সম্পাদক আবুল হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজ্জাদ হোসেন ভোলা, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান শহীদ, শার্শা উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মন্টু, শার্শা উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নাসির উদ্দিন, উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব আলী, শার্শা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শিরিন আক্তার, সাধারণ সম্পাদক লিলিফুন নাহার লিলি, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিংকু, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান তবি, বেনাপোল পৌর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho