1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মহানগর দায়রা জজের বাবা খন্দকার নওয়াব আলী আর নেই

  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৭৯৬ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

ঢাকা মহানগর দায়রা জজ মো.আসাদুজ্জামান খন্দকার ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের উপ-প্রচার সম্পাদক খন্দকার আরিফুজ্জামানের বাবা বিশিষ্ট সমাজ সেবক নওয়াব আলী খন্দকার আর নেই।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১০:২৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত নানান রোগে ভুগতে ছিলেন। সদ্য প্রয়াত নওয়াব‌ আলী খন্দকার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের খান্দারপাড় গ্রামের একজন স্থায়ী বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচপুত্র, দুই কন্যা, নাতি -নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে নওয়াব আলী খন্দকারের নামাজে জানাজা শেষে তাকে খান্দারপাড় গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আগামী শুক্রবার পবিত্র বাদ জুম্মাহ্ মরহুমের রুহের মাগফেরাত কামনায় তার নিজ বাড়িতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মরহুমের পুত্র খন্দকার আরিফুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho