1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

জাতীয় শোক দিবস উপলক্ষে বেসিক ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন, খাদ্যসামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৪৮৬ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

জাতীয় শোক দিবস –২০২৩ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেসিক ব্যাংক লিমিটেড, টুঙ্গিপাড়া শাখার আয়োজনে বৃক্ষরোপন, এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ এবং বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ আগস্ট) সকাল ১০ টায় গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে শামসুল উলুম সুলতানিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনিসুর রহমান। তিনি নিজ হাতে শামসুল উলুম সুলতানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আমের চারা সহ বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করেন। এরপর তিনি এতিম, দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য বেসিক ব্যাংক লিমিটেড -এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী (চাল, ডাল, আলু, তেল, মুরগীর মাংস সহ শুকনো খাবার) মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।

এসময় বেসিক ব্যাংক লিমিটেড, টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক ফরিদ আহমেদ, বেসিক ব্যাংক গোপালগঞ্জ উপ-শাখার ইনচার্জ মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো.হুমায়ুন কবির, শামসুল উলুম সুলতানিয়া মাদ্রাসার মুহ্তামিম ও মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইদুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে সিইও মো. আনিসুর রহমান ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho