1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বিচার বিভাগ (ভিডিও সহ)

  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৫২৮ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে গোপালগঞ্জ বিচার বিভাগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট (মঙ্গলবার) সকালে গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ হায়দার আলী খোন্দকারের নেতৃত্বে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) ও পরে অর্ধনমিত করা হয়েছে। এরপর জেলা ও দায়রা জজ আদালত ভবনের মুজিব কর্ণারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আদালত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান। এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান গোপালগঞ্জ বিচার বিভাগের সকলকে মুজিব আদর্শে ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্ব-স্ব অবস্থানে থেকে সততা এবং নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের উদাত্ত আহ্বান জানান।

এরপর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা রোজীর অনবদ্য সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ হায়দার আলী খোন্দকার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আবু ইব্রাহীম, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ মামুন, সিনিয়র সহকারী জজ মোঃ মেহেদী হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়, জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) মোহাম্মদ সফিকুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বাঁধন, জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নান মোল্লা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ মনিরুল ইসলাম। এসময় জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসী’র অন্যান্য বিচারকগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে উপস্থিত সকলে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এছাড়াও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জ বিচার বিভাগের পক্ষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আবু ইব্রাহীম সহকর্মীদের সাথে নিয়ে মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের হাতে দুপুরের খাবার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho