1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

কাশিয়ানীতে জাতীয় শোক দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৫০৯ Time View

শহীদুল আলম মুন্না কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতি বছরের ন্যায় এ বছরেও যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগস্ট (মঙ্গলবার) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ ও প্রশাসন’সহ সরকারি, বেসরকারি, সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে অর্ধনামিত জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ শোক দিবসের সূচনা শুরু হয়।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, কাশিয়ানী থানা পুলিশ, কাশিয়ানী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, রিপোর্ট ফোরাম, আর জে এফ’সহ বিভিন্ন সরকারি বেসরকারি ও সাহিত্য শাসিত প্রতিষ্ঠান।
পরে, উপজেলা পরিষদের হলরুমে, উ, প্রশাসনের আয়োজনে, মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে, শিক্ষার্থীদের মাঝে রচনা, আবৃত্তি, বক্তিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া উপজেলার সকল মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষক ও পরিচালনা পর্ষদের আয়োজনে, বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে, প্রতিটা ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা দোয়া মাহফিল এবং কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
দুপুর ২টায় উপজেলা আ,লীগের কার্যালয়ে কাশিয়ানী ইউনিয়ন আ, লীগের আয়োজনে, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
এ সময়, প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, মুহাম্মদ ফারুক খান (এমপি)।
এ শোক দিবস অনুষ্ঠানে, ইউনিয়ন আ, লীগের সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে, জেলা আ, লীগের সদস্য এম এ খায়ের মিয়া, উপজেলা আ, লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শরাফত হোসেন লাভলু মৃধা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী খোকন সিকদার, প্রফেসর মফিজুর রহমান, দপ্তর সম্পাদক শহিদুল খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মশিউর রহমান খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho