1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

জাতির পিতার জন্মই হয়েছিলো মানুষের উপকারের জন্য -শহীদ উল্লা খন্দকার

  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩৩৬ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনে নিজের জন্য কিছুই করেননি। মানুষের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন। মানুষের জন্য কাজ করতে গিয়ে জীবনের ২৩টি বছর কারাগারে কাটিয়েছেন। জাতির পিতার জন্মই হয়েছিলো মানুষের উপকারের জন্য।
মঙ্গলবার (১৫ আগস্ট) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন। তিঁনি শুধু বাংলাদেশই নয় সারা পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত মানুষের কথা বলেছেন। তিনি বঙ্গবন্ধু, তিনি বিশ্ববন্ধু, তিনি আমাদের জাতির পিতা। পরে শহীদ উল্লা খন্দকার উপস্থিত শিক্ষার্থীদেরকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারে রোজনামচা’ বই দুটি পড়ার জন্য আহবান জানান।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, শিক্ষার্থী শ্রেয়া ভাবুক বক্তব্য রাখেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho