1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা অনুষ্ঠিত শহীদুল আলম মুন্না কাশিয়ানী প্রতিনিধি:

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৪৭৮ Time View

গোপালগঞ্জ কাশিয়ানীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, যথাযোগ্য মর্যাদায়, নানা আয়োজনে, শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট (বুধবার) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ শোকসভার আয়োজন করেন, সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা আ, লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, বিআরডিবি চেয়ারম্যান মুনসী ফররুখ হোসাইন।
এ শোকসভায়, দোয়া মাহফিল, আলোচনা সভা, তবারক বিতরণ ও শোক পথযাত্রা অনুষ্ঠিত হয়।
এ সভায়, সাজাইল ইউপি চেয়ারম্যান মোঃ মাহাবুবুল আলম সেলিমের সভাপতিত্বে, বিশিষ্ট শিল্পপতি, উপজেলা আ, লীগের সদস্য মোঃ মনিরুজ্জামান মৃধা, সহ-সভাপতি জামিনুর রহমান জাপান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর মফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মশিউর রহমান খান, সদস্য শাহ্ সুজন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, সদর ইউনিয়ন আ, লীগের সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, সাজাইল ইউনিয়ন আ, লীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল আলম মোরাদ, সহ-সভাপতি শহীদুল আলম মুন্না, সাধারণ সম্পাদক মিল্টন খান, সাবেক সোনালী ব্যাংক ম্যানেজার ফেরদৌস আলম, ইউপি সদস্য আতাউর রহমান, মোঃ গোরা কাজী, সিরাজুল ইসলাম, মুন্সী আব্দুল আলীসহ স্থানীয় জনসাধারণেরা উপস্থিত ছিলেন।
শোকসভায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাজড়া এম,ইউ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho