1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

রাজৈরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-৩০

  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪৪২ Time View

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ (শনিবার) দুপুর ৩ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার সাধুরব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সোনারতরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে রাজৈরের সাধুরব্রীজ এলাকায় আসলে বিপরীত থেকে ছেড়ে আসা বরগুনাগামী দক্ষিন বাংলা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ৩০ যাত্রী আহত হন। খবর পেয়ে রাজৈর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতলে ভর্তি করে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সহয়তায় দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। তাদের সাথে স্থানীয়রাও উদ্ধার অভিযানে অংশ নেয়। বেশ কয়েকজন গাড়িতে আটকা পড়লে তাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়।

রাজৈর থানার তদন্ত ওসি সঞ্জয় কুমার ঘোষ জানান, দুর্ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho