1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

কাশিয়ানীতে ৩৩৫০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৭৮২ Time View

শহীদুল আলম মুন্না কাশিয়ানী প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্বর (বাসস্ট্যান্ড) এলাকা থেকে ৩৩৫০ পিসি ইয়াবাসহ শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।
১৮ আগস্ট (শুক্রবার) র‌্যাব-৬ , ভাটিয়াপাড়া ক্যাম্পের এক অভিযানিক দল, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ী কে আটক করেন।
র‌্যাব-৬ সদর দপ্তর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি অভিযানিক দল গোপন সংবাদ এর মাধ্যমে জানতে পারেন, কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্বর (বাস স্ট্যান্ড) এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে ‌।
এই সংবাদ পেয়ে র‌্যাবের অভিজানিক দলটি ভাটিপাড়া গোল চত্বরে উপস্থিত হলে,র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম আকাশ পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে ধরে ফেলে।
এ সময় উপস্থিত স্থানীয় সাক্ষী গণের সামনে তল্লাশি করে ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩৩৫০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
পরে মাদক ব্যবসায়ী আকাশকে কাশিয়ানী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
র‌্যাব-৬, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho