1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

নগরকান্দায় ইজিবাইক চুরি করে পালানোর সময় ভূয়া সাংবাদিক আটক

  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৪২৮ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় ইজিবাইক চুরি করে পালানোর সময় এক ভূয়া সাংবাদিক জনতার হাতে আটক হয়েছে বলে জানাগেছে।
এসময় তাকে বেধড়ক পিটিয়ে নগরকান্দা হাসপাতালে এনে ভর্তি করেছে স্থানীয়রা ।

অভিযুক্ত সাংবাদিক পরিচয় দানকারী ঐ ব্যক্তির কাছ থেকে দৈনিক প্রথম আলো, কালবেলা ও আনন্দ টিভির ভূয়া পরিচয় পত্র পাওয়া গেছে।

তার নাম মোঃ আবির হাসান ওরফে আবু বক্কর। সে শরীয়তপুর জেলা প্রতিনিধি হিসেবে নিজেকে পরিচয় দিছেন।

স্থানীয় সূত্রে জানাগেছে শনিবার সন্ধ্যায় উপজলার লস্কারদিয়া ইউনিয়নের বাগুটিয়া গ্রামের ইজিবাইক চালক শহীদ শেখ তার ইজিবাইকটি রেখে মসজিদে নামাজ পড়তে গেলে চোর বাইকটি নিয়ে পালিয়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে পার্শ্ববতী আইনপুর বাজার থেকে আটক করে উত্তমাধ্যম দিয়ে নগরকান্দা হাসপাতালে এনে ভর্তি করে।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিভ জোবায়ের বলেন, গতকাল স্থানীয়রা লোকটিকে আহত অবস্থায় হাসপাতালে এনে ভর্তি করে। এসময় তার কাছ থেকে দৈনিক প্রথম আলো, কালবেলা এবং আনন্দ টিভির পরিচয় পত্র পাওয়া যায়।

এই পরিচয় পত্র ধরে আমরা তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।

তবে গতকাল আমরা বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। কোন অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho