1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

নগরকান্দায় চাচা ভাতিজাকে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ২ জনের যাবজ্জীবন সাজা

  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৮৫ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

চার বছর আগে ফরিদপুরের নগরকান্দা থানার মধ্যকাইচাইল মাদ্রাসা মসজিদে চাচা রওশন আলী ও তার ভাতিজা মিরাজুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় করা মামলায় ৩ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন সাজার আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিজ্ঞ বিচারক জেসমিন আরার আদালত এ রায় ঘোষণা করেন।
মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদেও সাজা দেওয়া হয়েছে। তবে নির্দোষ সাব্যস্ত হওয়ায় ছয়জনের বেকসুর খালাস দেয় বিচারক।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হানিফ ওরফে হৃদয়, কাইয়ুম মিয়া ও এনামুল হাসান মিয়া। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে আসামি আউয়াল মোল্লা ও রেজাউল মাতুব্বরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

খালাসপ্রাপ্তরা হলেন- পারভেজ মিয়া, হাফিজুর রহমান ওরফে তুষার মিয়া, তুহিন মিয়া, রবিউল ইসলাম ওরফে মশিউর মিয়া, এম রাজু আহমদ ওরফে কোরবান মিয়া ও শহীদুল ইসলাম ওরফে শহীদ মিয়া।

রায়ে বলা হয়েছে, আসামি দুলাল মিয়ার দুই ধারায় ১০ বছর ও সাত বছর করে মোট ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উভয় সাজা একত্রে চলবে। পাশাপাশি দুই ধারায় মোট ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আসামী হাবিবুর রহমান ওরফে হাবিব মিয়ার সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আসামি রিকুল ইসলাম ওরফে রবিন শিকদারের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আসামি পাঁচু মিয়ার তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সাজা ভোগ করতে হবে।

এর আগে ১৩ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরার আদালতে এ রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। ওইদিন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত বিচারক আলী হোসেন রায় ঘোষণার জন্য ২০ আগস্ট দিন ধার্য করেন।

২০১৯ সালের ১০ আগস্ট নগরকান্দার উপজেলার মধ্যকাইচাইল মাদ্রাসা মসজিদে রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিনসহ অন্যরা আসরের নামাজ শেষে বের হয়ে মাদরাসা মাঠে আসেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আসামি আউয়াল মোল্লা ও হানিফ মিয়া ওরফে হৃদয়সহ অন্য আসামিরা তাদের ওপর অতর্কিত হামলা করেন। আসামি আউয়াল মোল্লার হুকুমে আসামি হানিফ মিয়া ওরফে হৃদয়সহ অন্য আসামিরা তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও শর্টগান দিয়ে উপর্যুপুরি গুলি করেন। এতে ঘটনাস্থলেই রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন গোলাম রসুল বিপ্লব, গোলাম মাওলাসহ আরও সাত-আটজন।

এ ঘটনায় নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২২ জুলাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এরপর মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যাল-১ এ পাঠানো হয়। পরে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যাল-৪ এ বদলি করা হয়। মামলার বিচার চলাকালীন আদালত ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
এ মামলার ১৬ জন চার্জশিটভুক্ত আসামি। তারা হলেন- আউয়াল মোল্লা, হানিফ ওরফে হৃদয়, এনামুল হাসান মিয়া, রেজাউল মাতুব্বর, কাইয়ুম মিয়া, রিকুল ইসলাম ওরফে রবিন শিকদার, দুলাল মিয়া, হাবিবুর রহমান ওরফে হাবিব মিয়া, পাঁচু মিয়া, পারভেজ মিয়া, আসাদুজ্জামান সিকদার, হাফিজুর রহমান ওরফে তুষার মিয়া, তুহিন মিয়া, শহিদুল ইসলাম ওরফে শহিদ মিয়া, কে এম রাজু আহমদ ওরফে কোরবান মিয়া, রবিউল ইসলাম ওরফে মশিউর মিয়া।
রওশন আলী ও মিরাজুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আউয়াল জামিনে রয়েছেন। আসাদুজ্জামান নামের এক আসামি মারা গেছেন। আসামি পাঁচু মিয়া, রাজু ও রবিউল এখন কারাগারে। মামলার শুরু থেকে আসামি এনামুল, পারভেজ, হাফিজুর, তুহিন ও শহিদুল পলাতক রয়েছেন। এছাড়া জামিনে গিয়ে আসামি হৃদয়, রেজাউল, কাইয়ুম, রবিন, দুলাল ও হাবিবুর এখন পলাতক রয়েছে।

এ রায়ে নিহত মিরাজুল ইসলামের বড় বোন মোসাঃ আসমা শহীদ সন্তোষ প্রকাশ করেছে। তবে পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিকট অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho